বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
EN

ট্রাইব্যুনালে বাড়ল আরও তিন প্রসিকিউটর

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমমানের পদে আরও তিন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন দলের সদস্য সংখ্যা দাঁড়াল ২০ জনে।

মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

উপ-সলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (একজন) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (দুজন) পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন তিন প্রসিকিউটর হলেন— সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।

এর আগে, ৯ মার্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মার্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর