বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
EN

বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেল কোনটি?

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বর্তমান সময়ের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ইউটিউব। আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে রাজত্ব করছেন মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ‘মিস্টার বিস্ট’। তিনি এখন বিশ্বের এক নম্বর এবং সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলের মালিক। 

তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ৪৮ কোটি ৪০ লাখ। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে মিস্টার বিস্ট ওরফে জিমি ডোনাল্ডসনের যাত্রা শুরু হয়। শুরুর দিকে তার ভিডিওগুলো ছিল কিছুটা অদ্ভুত ও দীর্ঘ।

 

কখনো তিনি টানা ১ লাখ পর্যন্ত গুনেছেন, আবার কখনো পুরো ডিকশনারি পড়ে শুনিয়েছেন। মূলত তার এই বিচিত্র ও ধৈর্যশীল কাজগুলোই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে এবং দর্শকপ্রিয়তা পেতে শুরু করে।

বর্তমানে মিস্টার বিস্ট মানেই বিশাল বাজেটের চোখ ধাঁধানো সব আয়োজন। বড় অংকের অর্থ উপহার দেওয়া (গিভঅ্যাওয়ে) এবং রুদ্ধশ্বাস সব চ্যালেঞ্জের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। তার প্রতিটি ভিডিওর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে, এবার তিনি নতুন কী চমক নিয়ে আসছেন।

 

সৃজনশীলতা আর কঠোর পরিশ্রমের ফল হিসেবে তিনি কেবল সাবস্ক্রাইবারেই নয়, আয়ের দিক থেকেও বর্তমান বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ইউটিউবার। ইউটিউব স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে আউটডোর শুটিং এবং বড় মাপের প্রোডাকশনের মাধ্যমে তিনি ডিজিটাল বিনোদনের সংজ্ঞাই বদলে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর