বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
EN

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাফুফের জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় ৬ জন কোচের অতি সংক্ষিপ্ত তালিকা হয়েছিল। সেই তালিকায় একাধিক জার্মান কোচ থাকলেও ছিলেন না অভিজ্ঞ ব্রেন্ড স্টর্ক। আজ আকস্মিকভাবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ব্রেন্ড স্ট্রর্কের সাক্ষাৎকার নিয়েছে বাফুফের জাতীয় দল কমিটির কর্মকর্তারা।

গত দুই দিন অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা ৬ জন কোচের সঙ্গে বেতন-আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে দর কষাকষি করছে বাফুফে। যখন ছয় জনের মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল তখন আকস্মিকভাবে আজ স্টর্কের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

ছয় জনের অতি সংক্ষিপ্ত তালিকায় ওয়েলসের ক্রিস কোলম্যান ছাড়া তেমন হাই প্রোফাইল কোচ নেই। এদের তুলনায় ব্রেন্ড স্টর্ক অত্যন্ত বড় মাপের কোচ। ২০১৬ সালে হাঙেরীকে ইউরো কাপে নক আউট পর্বে উঠিয়েছিলেন স্টর্ক। ইউরোপের পাশাপাশি এশিয়াতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তিনি ১৫ মে’র মধ্যে হামজাদের পরবর্তী কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার ডেডলাইন নির্ধারণ করেছেন। এখন পর্যন্ত বাফুফে কোচের নাম ঠিক করতে পারেনি। আগামীকাল বিকেলে জাতীয় দল কমিটির আরেকটি সভা রয়েছে। সেই সভায় অতি সংক্ষিপ্ত তালিকা আরো সংক্ষিপ্ত হবে নাকি কোচের নাম একেবারে চূড়ান্ত হবে সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর