Headline
মধ্যপ্রাচ্যে চীনা প্রেসিডেন্টের চার দফার শান্তি প্রস্তাবে ইরানের সমর্থন
মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুলরেজা রহমানি ফাজলি সমর্থনের কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, “চীনের প্রস্তাবের প্রতি ইরানের সমর্থন দেওয়ার মূল লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং সবার জন্য সমান উন্নয়ন নিশ্চিত করা। যা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও বেশ গুরুত্ব পেয়েছে।”
গত মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ানের বেইজিং সফরের সময় চার দফা শান্তি প্রস্তাবটি দেন শি। তিনি জানান, এগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক হবে।
কী আছে শি জিনপিংয়ের প্রস্তাবে
- শান্তিপূর্ণ সহাবস্থান: পারস্য উপসাগরীয় দেশগুলো একে অপরের প্রতিবেশী। তাই নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং একটি সম্মিলিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
- জাতীয় সার্বভৌমত্ব: সার্বভৌমত্ব হলো প্রতিটি দেশের টিকে থাকার মূল ভিত্তি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উন্নতির জন্য এই সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং এর লঙ্ঘন রোধ করা অপরিহার্য।
- আন্তর্জাতিক আইন: আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এর বৈষম্যমূলক প্রয়োগ বন্ধ করতে হবে। জাতিসংঘ এবং এর সনদ অনুযায়ী বিশ্বব্যবস্থা পরিচালনা করতে হবে যেন জবরদস্তিমূলক শাসন ফিরে না আসে।
- উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য: উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের পরিপূরক। নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, আবার উন্নয়ন ছাড়া দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর







