বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
EN

ফেসবুকে পণ্য বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জামালপুরে অনলাইনে ফেক ফেসবুক আইডি ব্যবহার করে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) জামালপুর সদর থানায় দায়েরকৃত সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া উপজেলার দারিয়ারকুল এলাকার গোপাল রায়ের ছেলে বাঁধন রায় (২২) ও ময়মনসিংহ জেলার কোতোয়ালি উপজেলার মৃত নুর উদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম নিপু (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি বিভিন্ন জনপ্রিয় ব্যবসায়িক ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির হুবহু নকল আইডি তৈরি করত। এরপর সেসব আইডি থেকে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। গ্রাহকরা পণ্য কেনার জন্য বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা পাঠালে তারা কোনো পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দিত।

পুলিশ আরও জানায়, শরিফুল ইসলাম নিপু একটি নগদ অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি গ্রাহকদের অজান্তেই বিভিন্ন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অবৈধভাবে সিম উত্তোলন করতেন। পরবর্তীতে সেই সিমগুলো তিনি বাঁধন রায়ের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতেন, যা দিয়ে ফেক ফেসবুক আইডি খোলা ও আর্থিক লেনদেন করা হতো। পরে পুলিশ সাইবার সুরক্ষা আইনে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ থেকে নিপুকে এবং মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ থেকে বাঁধন রায়কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, বর্তমান সময়ে সাইবার প্রতারণা একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি, তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অনলাইনে যে কোনো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করা প্রয়োজন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর