Take a fresh look at your lifestyle.

২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিসহ শিলাবৃষ্টি আভাস

আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই কয়দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির সঙ্গে কয়েক বিভাগে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হতে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ সম্ভাবনা রয়েছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির। সেই সাথে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে সামান্য।

আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছুকিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হতে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে (১-২) ডিগ্রি সে.। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হতে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে শুষ্ক। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে (১-২) ডিগ্রি সে.। তবে বর্ধিত পাচঁ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সম্ভাবনা নেই উল্লেখযোগ্য পরিবর্তনের।

Leave A Reply

Your email address will not be published.