Take a fresh look at your lifestyle.

নাইজারে সন্ত্রাসী হামলায় ২৩ জন সেনা নিহত

১,০৭৫

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুরকিনা ফাসো এবং মালির সীমান্তের কাছে একটি আক্রমণের সময় পশ্চিম নাইজারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খুন, চাঁদাবাজি, গবাদি পশু জোর করে নিয়ে যাওয়ায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে স্থানীয় লোকজনকে রক্ষায় ওই সৈন্য দলটি সেখানে কাজ করছিল।

এ সময় দলটির ওপর অতর্কিত হামলা চালায় ১০০ জনের বেশি সন্ত্রাসী। তেগুয়ে ও বানকিলারে এলাকার মাঝামাঝি অবস্থানে থাকা সৈন্যদের ওপর আত্মঘাতী গাড়ি হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করে তারা। হামলায় ২৩ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন আহত হয়।

Leave A Reply

Your email address will not be published.