Take a fresh look at your lifestyle.

জাপার ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

৬২৯

জহিরুল আলম রুবেলকে আহ্বায়ক করে জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল’কে আহ্বায়ক করে ১৫৩ (একশত তিপ্পান্ন) সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

এই কমিটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.