জানা গেছে, এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানটির ওপর নজরদারি রাখছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেসার্স বরকত অ্যান্ড জেনারেল স্টোর কর্তৃপক্ষ সান ও বেঙ্গল কোম্পানির গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটিতে ১৭০ থেকে ১৮০ টাকা বেশি নিচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্য রাখা ও হালনাগাদ তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটি থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।