Take a fresh look at your lifestyle.

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণে মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যম আল  জাজিরা জানায়, ইরানের হুমকি ঘিরে একটি সংশোধিত প্রস্তাবের ওপর আজ ভোট হবে। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন দুই সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে।

প্রাথমিক খসড়ায় হরমুজ প্রণালি খুলে দিতে বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি থাকলেও সম্ভাব্য ভেটোর কারণে তা সংশোধন করে তুলনামূলক দুর্বল করা হয়েছে।

সর্বশেষ খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এতে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন রাখা হয়নি।

এর পরিবর্তে প্রস্তাবে রাষ্ট্রগুলোকে পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক পদক্ষেপে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রয়োজনে জাহাজকে এসকর্ট দেওয়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হলে নিরাপত্তা পরিষদ ‘অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার’ প্রস্তুতি রাখবে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় এ ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানান। অন্যথায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারিও দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.