Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর গুজব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথম কোন দেশ সফর করবেন, সেটিও এখন পর্যন্ত নির্ধারিত হয়নি।

বুধবার (৮ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমে ভারত সফর করবেন।

এ বিষয়ে আতিকুর রহমান রুমন বলেছেন, ‘এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।’

‘একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।’ – বলে যোগ করেন তিনি।

একইসঙ্গে জনমনে বিভ্রান্তি তৈরি করতে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সফরের সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে দেশবাসীকে অবহিত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.